
বিশেষ প্রতিনিধি, চরচা

সরেজমিনে দেখা যায়, মূলত মালিক-শ্রমিক সমিতির নেতাদের রাজনৈতিক প্রভাব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘ম্যানেজ’ করতে গিয়ে বড় অঙ্কের টাকা খরচ করতে হয় পরিবহন মালিক-শ্রমিকদের। সমঝোতা নয়; বরং টাকা না পেলে রাস্তায় ঘুরবেনা গাড়ির চাকা–এমন অঘোষিত নিয়মের জালেই বন্দী থাকে পরিবহন খাত।

ঢাকা-৮ এমন একটি নির্বাচনী আসন যেখানে শুধু ভোটারদের ভোট প্রার্থীর জন্য পর্যাপ্ত নয়। কারণ, ভোটার না হয়েও জয়-পরাজয়ে পরোক্ষভাবে খুব শক্তিশালী ভূমিকা রাখেন এখানকার কর্মজীবী মানুষ। আসনটির ভোটার সংখ্যার কাছাকাছি কর্মজীবী মানুষ প্রতিদিন নানা প্রয়োজনেই যাতায়াত করেন এই এলাকায়।

তারেক রহমানের নিরাপত্তায় সরকার এবং বিএনপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে নিয়োগ দিয়েছে বিএনপি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাদক-সংশ্লিষ্ট বিরোধের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাদক এবং গুলির খোসাকে আলামত হিসেবে ধরে নিয়ে এমন ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

প্রথম আলোর একজন সাংবাদিক চরচাকে বলেন, “ভবনটি তৃতীয় তলার হিসাব বিভাগ এবং দ্বিতীয় তলার বিজ্ঞাপন ও বিপণন শাখায় নগদ অর্থ ছিল। হামলার সময় যেহেতু কিছুই উদ্ধার করা যায়নি তাই ধারণা করা হচ্ছে সেসব অর্থ লুটপাট হয়েছে।”

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের ৪৬০টি থানা ও ১১৪টি ফাঁড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। এসব ঘটনায় ৫ হাজার ৭৫৩টি অস্ত্র লুট হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনাক্ত করা সেই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তথ্য উদ্ধারের জন্য ৩ দিনের রিমান্ডও মঞ্জুর করেন আদালত। এখন দেখা যাচ্ছে হা

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২১ মিনিটে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ওসমান হাদি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা অন্তত আশঙ্কাজনক।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মাথা গুলি করা ‘শ্যুটার’ ফয়সাল করিম মাসুদের একাধিক সহযোগীকে আটকের দাবি করেছে র্যাব। র্যাব বলছে, মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হবে।

শুক্রবার দুপুর ২টা ২১ মিনিটে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ওসমান হাদি। গতবছর বৈষম্যবিরোধী আন্দোলনে সরব উপস্থিতি এবং পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যের কারণে পরিচিত পান হাদি।

বিএনপি বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই সরকার আরপিওতে এই সংশোধনী এনেছে। এ জন্য আইনি লড়াইয়ের পথ বেছে নেওয়া হয়েছে।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ভবনের নিরাপত্তার প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এ হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা না পাওয়ায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

যৌথবাহিনীর অভিযানের পর থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখ্যত কপালের ওপর নির্ভর করছে। এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিকল্পিত অভিযানের বদলে বিভিন্ন নিয়মিত অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র মিলিয়ে দেখাটাই অন্যতম উপায় হিসেবে সামনে হাজির হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯৪ জন নারীকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। তবে দেশের সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত কোনো নারী বন্দির ফাঁসি কার্যকর করা সম্ভব হয়নি।

ভারত সরকার যদি মনে করে হাসিনা-কামালকে ফেরত দিলে বাংলাদেশ তাদের উপর অন্যায় এবং অন্যায্য বা নিপীড়নমূলক আচরণ করবে অথবা দুজনের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অভিযোগ আনা হয়েছে, তাহলে তাদের ফেরত দিতে বাধ্য নয় প্রতিবেশী দেশটি।

ল্যাব এবং জনবল সংকটের কারণে বাংলাদেশে ভিসেরা প্রতিবেদন তৈরি করা একটি সময় সাপেক্ষ বিষয়, এর ফলে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা তৈরি হয়।

দেশের ইতিহাসে বিভিন্ন সময়ে একাধিক অস্থায়ী কারাগার স্থাপনের নজির রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত সাব-জেল তৈরি করা হয়েছিল ২০০৭ সালে। এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর তৈরি করা হয়েছিল বিশেষ কারাগার।

কিছু দিন ধরেই বিএনপির নেতারা বলছিলেন, তাদের শীর্ষ নেতা তারেক রহমান ‘শিগগিরই’ ফিরবেন। তবে সেই ‘শিগগিরই’ যে কবে, সেই প্রশ্নের জবাব পাওয়া পাওয়া যায়নি। তারেক নিজেও সেটি ভেঙে বলেননি।

অনুসন্ধান বলছে, ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে শীর্ষ তিনটি পদ ঘিরে পরিকল্পনা করে ছাত্রলীগ নেতারা। তিন পদে তারা আলাদা প্রার্থী দেওয়ার চেষ্টা করে।

এক হয়ে নতুন দল গঠনের আলোচনা চলছে গণঅধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে। দুই দলের নেতারা বলছেন, একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে একমত হলেও কয়েকটি বিষয়ে এখনও তাদের মধ্যে ঐক্য আসেনি। দলের নাম-প্রতীক কী হবে, পদ-পদবী কে কী পাবে তা নিয়েও চলছে আলোচনা।